
টাঙ্গাইলের বাসাইলে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই মেশিন বিতরণ করা হয়। সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রোমে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মনজুর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহাদত হোসেন খান, মলি আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান