হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গীতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বালিয়াডাঙ্গীতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

মোঃহাসান আলী: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১৩ই জুলাই মঙ্গলবার  ৩ নং ধনতলা ও ১ নং পাড়িয়া ইউনিয়নে লকডাউনে ক্ষতিগ্রস্ত ১১৫ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেট চাল, ডাল, লবণ, আলু, তেল বিতরণ করা হয়।  মঙ্গলবার বিকেলে এ-সব উপহার   বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ সাইদুর রহমান,
উভয় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় করোনা কালীল কঠোর বিধিনিষেধের সময়ে খাবার পেয়ে অনেক গরীব ও অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায় তারা বলেন, আমাদের অনেকের ঘরে খাবার ছিল না করোনা ভাইরাসে সরকারের দেওয়া লকডাউনের কারণে আমরা ঘর থেকে বের হতে পারছি না এসময় সরকারের দেওয়া খাবার  পেয়ে আমরা অনেক খুশি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!