হোম » প্রধান সংবাদ » বগুড়া শেরপুরে করোনা প্রতিরোধে গণটিকা দেওয়া শুরু 

বগুড়া শেরপুরে করোনা প্রতিরোধে গণটিকা দেওয়া শুরু 

এম.এ রাশেদ:    বগুড়ার শেরপুরে করোনা ভ্যাকসিন সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আজ ১৪ জুলাই বুধবার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবনের ৩য় তলায় সকাল নয়টায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে  এছাড়াও গতকাল সন্ধ্যায় এসব তথ্য জানান শেরপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মওদুদ আদনান। জানা যায়, যাহারা ইতিপূর্বে অক্সফোর্ডের টিকা একটি নিয়েছেন তাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে, এই গণ টিকাদান কর্মসুচি সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। ৩৫ বছরের উর্দ্ধের যে কেউ অনলাইনে রেজিষ্ট্রেশন করে এই টিকা নিতে পারবেন। টিকা দেবার জন্য মোবাইল ফোনে মেসেজ পাবার পর
টিকাকেন্দ্রে টিকা দেয়া হবে। কোন অসুস্থতা থাকলে বা কোভিড আক্রান্ত হলে টিকা নেওয়া যাবে না। যারা আগে রেজিষ্ট্রেশন করেছেন, মেসেজ পেয়েছেন কিন্তু টিকা নেননি তারও টিকা নিতে পারবেন। কিন্তু যারা একডোজ কোভিশিল্ড টিকা নিয়েছেন তাদের অপেক্ষা করতে হবে। টিকাদান কর্মসুচী সফল করতে এলাকার জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!