
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা সহ সঞ্জয় চন্দ্র পাল ও রঞ্জয় কুমার দাস নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেল উপজেলার সাতুরিয়া নামক এলাকা থেকে গাঁজা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত সঞ্জয় চন্দ্র পাল (৩৫) পাশর্^বর্তী পিরোজপুর জেলা সদরের উত্তর রানীপুর এলাকার বাসিন্দা ধীরেন চন্দ্র পালের ছেলে এবং রঞ্জয় কুমার দাস একই উপজেলার গুয়াবাড়ীয়া এলাকার মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে। পুলিশ পরিদর্শক মোঃ মাইনউদ্দিন সঙ্গীয়
ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে রাজাপুরের সাতুরিয়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাজা সহ পিরোজপুর সদর উপজেলার সঞ্জয় চন্দ্র পাল ও রঞ্জয় কুমার দাস নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রাজাপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটকদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা পেশাদার মাদক কারবারি। এরা বেশ কিছুদিন ধরে পিরোজপুর-ঝালকাঠি
জেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম দৈনিক মানবজমিনকে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা রুজু হয়েছে যার নং – ০৫। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭