
মিজানুর রহমানঃ আনন্দ টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি রকিবুল হাসান রিপন হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার মধ্য রাতে জেলার হাতীবান্ধা উপজেলার জোড়া পুকুর এলাকায় তিনি হামলার শিকার হন। এ ঘটনায় সাংবাদিক রিপন ৪ জনকে আসামী করে স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন। ওই অভিযোগে
সাংবাদিক রকিবুল হাসান রিপন দাবি করেন, মঙ্গলবার মধ্যরাতে রমনীগঞ্জ এলাকার ছলিম উদ্দিনের ছেলে বুলু মিয়া ও দুলাল মিয়াসহ কয়েকজন তার প্রাইভেট কার ঘিরে ফেলে তার উপর হামলা করেন। এতে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন তিনি । এ সময় তার প্রাইভেট কারে থাকা ৫ লক্ষ টাকা হামলাকারীরা নিয়ে যায়। হামলাকারীরা তার পূর্ব পরিচিত বলেও জানান তিনি।
সাংবাদিক রিপন দাবি করেন, শক্রতার জের ধরে তার উপর হামলা করা হয়েছে। পরে স্থানীয়রা সাংবাদিক রিপনকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। এ বিষয়ে বুলু মিয়া জানান, সাংবাদিক রকিবুল হাসান রিপনের কাছে তিনি পাওনা টাকা চাইতে গেলে তাকেই মারধর করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী