হোম » প্রধান সংবাদ » আওয়ামী লীগ সবসময় জনকল্যাণমুখী  রাজনীতি করে- মজিবর রহমান মজনু

আওয়ামী লীগ সবসময় জনকল্যাণমুখী  রাজনীতি করে- মজিবর রহমান মজনু

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন  শেখ হাসিনার পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় সুরক্ষা সামগ্রী, অক্সিজেন সিলিন্ডার, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় মোহাম্মদ আলী
হাসপাতালে হস্তান্তর  অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সার্বিক সহযোগিতায় বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে এসব সামগ্রী হস্তান্তর করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদত্ত
করোনা রোগীদের সেবা প্রদানে সহায়ক এ  সব সামগ্রী গ্রহণ করেন মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিক আমিন কাজল। এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম,
একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!