
এম.এ রাশেদ: বগুড়া শাজাহানপুরে আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠা প্লাস্টিক কারখানা বন্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃষ্টি বেগম। অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও সাজাপুর বেলপুকুর ঈদগাহ্ মাঠ সংলগ্ন উত্তরপার্শ্বে সাজাপুর আকন্দপাড়ায়
আবাসিক এলাকায় প্লাস্টিক কারখানা স্থাপন করেন জনৈক মজিবর রহমান। কারখানার কাঁচামাল ও বর্জ্যরে দূর্গন্ধ ছড়ানোর কারণে এলাকায় পরিবেশ দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ সহ নানাবিধ সমস্যার সৃষ্টি হওয়ায় সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এ ধরনের কারখানা নির্মাণ ও পরিচালনায় সরকারী নিবন্ধন, পরিবেশগত ছাড়পত্র, স্থানীয় জনগণের অনাপত্তি পত্র নেয়ার বিধান থাকলেও সেগুলোর তোয়াক্কা না করে সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কারখানা
পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে কারখানা মালিক মজিবরের সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা না বলে উল্টো অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেয়ার হুমকী দেন। এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানান অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান