
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই দিনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুলাই) রাতে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। মৃত মঞ্জুরুল ইসলাম (৫০) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় মাস্টাররোলে কর্মরত গাড়িচালক এবং আবু বক্কর (৫৬) নিরাপত্তাকর্মী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ মফিজুল ইসলাম এবং সহকারী প্রক্টর ড. মোঃ রবিউল ইসলাম। তাঁরা জানান, শুক্রবার (০২ জুলাই) রাত ১০ টায় মাস্টাররোলে কর্মরত গাড়িচালক মোঃ মঞ্জুরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর কিছুক্ষণ পরেই রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী মোঃ আবু-বক্কর মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের দু’জন কর্মচারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। মোঃ মঞ্জুরুল ইসলাম ও মোঃ আবু বক্করের অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য