
আওয়াজ অনলাইন : লকডাউন বা কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন চলছে। আজ শনিবার ৩ জুলাই সরেজমিনে দেখা যায়, গত দুই দিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরও রাজধানীর বিভিন্ন সড়কসহ অলিগলিতে ‘অপ্রয়োজনে’ বের হচ্ছেন অনেকেই।
এদিকে আগের মতোই তত্পর রয়েছে সেনা-পুলিশ-র্যাব-বিজিবি-কোস্টগার্ড ও আনসারের সমন্বয়ে গঠিত একাধিক টিম। একইসঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতেরও তত্পরতা লক্ষ্য করা গেছে।
রাজধানীর মোহাম্মদপুর, জিগাতলা, ধানমন্ডির সাইন্সল্যাবরেটরি, পান্থপথ এলাকায় সেনা ও পুলিশের যৌথ তল্লাশি চলমান থাকতে দেখা গেছে। এমন কড়াকড়ি উপেক্ষা করেও নগরের উত্সুক জনতা- লকডাউন কেমন চলছে তা দেখতে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন, এ পরিস্থিতিতে সময় যতোই অতিক্রান্ত হচ্ছে ততোই বিধি ভঙ্গের কারণে ধরপাকড় করার তথ্য পাওয়া যাচ্ছে।
সড়কের মোড়ে মোড়ে এবং অলিগলিতে ব্যাপক তল্লাশিও অব্যাহত রেখেছে আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত টিম।
মহামারি করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন শুরু হয়। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশেই সেনা মোতায়েন করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রাখা হয়েছে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অফিস-আদালত, গণপরিবহন, শপিংমল বন্ধ। জরুরি সেবার গাড়ি ছাড়া সব যান্ত্রিক বাহন চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা। জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। এই বিধিনিষেধের মধ্যে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। ছবি: সংগৃহীত। /এইচ

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো