
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য “আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি), ঢাকা কর্তৃক পরিচালিত এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ জুন সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু প্রমুখ। ২ দিনব্যাপী ২ টি কোর্সে ৮ টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশ অংশগ্রহণ করে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য