
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ডোবার পানিতে ডুবে মোঃ মমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ৷ শনিবার (১৯) জুলাই সকাল ৯টায় উপজেলার সাচড়া ইউনিয়নের আকবর ভিটা এলাকায় এঘটনা ঘটে ৷ সে ওই এলাকার মুদি ব্যবসায়ী মোর্শেদ বাবুর্চীর ছেলে ৷ পরিবার সূত্র জানায়, ওইদিন সকাল বেলা মমিনের বাবা দোকান থেকে ঘরে এসে তার তালাশ করলে তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পিছনে থাকা ডোবার পানিতে তাকে ভাসতে দেখাযায় ৷ পরে উদ্ধার করে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন ৷ তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ৷ বোরহানউদ্দিন থানার (ওসি) অফিসার্স ইনচার্জ মাজহারুল আমিন (বিপিএম) ঘটনার সত্যতা নিশ্চত করেন ৷

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা