
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকায় ছোটভাইয়ের শ্লীলতাহানীর হুমকি এবং ভয়-ভীতি থেকে বাঁচতে বড়ভাই সংবাদ সম্মেলন করেছেন। মামলার বাদী মিজানুর রহমান (৫২) ও প্রধান আসামি গোলাম রব্বানী (৩৫) উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র। শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য লিখিত অভিযোগ করেছেন মামলার বাদী
মিজানুর রহমান। মামলার অভিযোগসুত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড়ভাই মিজানুর রহমানের উপর ভাড়াটিয়া লোকজন নিয়ে আক্রমণ করেন ছোটভাই গোলাম রব্বানী (৩৫)। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এলাকাবাসী। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণের পর বড়ভাই মিজানুর রহমান তার ছোটভাইসহ ৫জনের নামে মামলা করেন। ( হাতীবান্ধা থানার মামলা নং- ১৬, তারিখ- ০৫-০৫-২০২১) অভিযোগ গ্রহণের পর মামলার প্রধান আসামি গোলাম রব্বানীকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আবার
বড়ভাইয়ের জমি দখল এবং বাড়ি ভিটা উচ্ছেদের হুমকি দিতে শুরু করেন ছোটভাই গোলাম রব্বানী।সংবাদ সম্মেলনে মামলার বাদী মিজানুর রহমান বলেন, মামলায় অভিযুক্ত হয়ে জেল থেকে ছাড়া পেয়েই আমি ও আমার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিচ্ছে গোলাম রব্বানী। আমি আমার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য থানায় আবারও লিখিত অভিযোগ দিয়েছি।
তিনি আরও বলেন, আমি এ ঘটনায় সুষ্ঠ বিচার চাই। আমার ভাইদের হাত থেকে বাঁচতে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তা না হলে তারা যেভাবে আমাদের ভয়-ভীতি দেখাচ্ছে তাতে আমাদের স্বপরিবারকে আত্মহত্যার পথ বেচে নিতে হবে। আমি এর উপযুক্ত বিচার কামনা করছি। মামলার প্রধান আসামি গোলাম রব্বানীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ
অস্বীকার করে বলেন, আমি কারও উপর আক্রমণ করিনি। আমার বড়ভাই মিজানুর রহমান আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছেন। এবিষয়ে হাতীবান্ধা থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানি, এর আগে অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছিল। আবারও মামলার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান