হোম » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ঈশ্বরদীতে ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী শহরের স্কুলপাড়ায় গোলাম হাক্কানীর বাড়ির সামনের মা ও মেয়ের নিকট থেকে দুইটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত মামুন মোল্লাকে গ্রেফতার ও ছিনতাই কাজে ব্যবহৃত মটর সাইকেল জব্দ করেছে পুলিশ। গত ৩ জুন স্কুলপাড়ার কামিনী হাসপাতাল সড়কের গোলাম হাক্কানীর স্ত্রী ও মেয়ে রাত ৮টায় নিজ বাড়ির সামনে রিক্সা থেকে নামলে তিনজন ছিনতাইকারী মটর সাইকেলে এসে চাকু ঠেকিয়ে দ্#ু৩৯;জনের গলায় থাকা দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত মটর

সাইকেলে পালিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ জোরালোভাবে তদন্ত শুরু করেন। এক পর্যায়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। পুলিশ ১৭ জুন রাতে অভিযান চালিয়ে এ মামলার অন্যতম আসামী ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পুরাতন রেললাইন এলাকার আব্দুল লতিফ মোল্লার ছেলে মামুন মোল্লাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত মটর সাইকেল জব্দ করে পুলিশ । ১৮ জুন বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করিয়া ফোঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করেছে গ্রেফতারকৃত আসামী মামুন মোল্লা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!