
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে বাবু মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়। বাবু মিয়া পুরানগাও গ্রামের কালা মিয়ার পুত্র। ১৪ জুন সোমবার সকালে দু’পক্ষের সংঘর্ষ বাধলে বাবু মিয়া ছুরিকাহত হলে চিকিৎসাধীন অবস্থায় ভাগলপুর হাসপাতালে মৃত্যু
বরণ করে। পরিবার ও এলাকা সূত্রে জানা যায় যে গত তিন দিন আগে জমি সংক্রান্ত জেরে ধরে মোবারক মিয়ার গ্রপের ও মজনু মিয়ার গ্রুপের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের নির্দেশে আগামী বৃহস্পতিবার শালিশীর মাধ্যমে বিষয়টি মিমাংশা করার শর্তে বিবাদ বন্ধ করা হয়। কিন্তু আজ মজনু মিয়ার গ্রপ আতর্কিত ভাবে মোবারক মিয়ার লোকজনের উপর হামলা চালায়। এসময়
কালা মিয়ার ছেলে বাবু মিয়া ছুরিকাহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ভাগলপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ সংশ্লিষ্ট থানায় সুরত হাল করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করবে। এবিষয়ে ভৈরব থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য