
রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সেলিম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালককে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুন) সকাল নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সেলিম সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর গোছাইপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতের কোনো একটা সময় তাকে হত্যা করা হয়েছে। তার দুই পায়ের রগ কাটা আছে। তবে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী