হোম » প্রধান সংবাদ » সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে: মোতাহার হোসেন এমপি

সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে: মোতাহার হোসেন এমপি

মিজানুর রহমানঃ লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু’র সভাপতিত্বে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার ৯জুন মধ্যাহ্নে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, মাননীয় সদস্য প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সভাপতি, জেলা আওয়ামী লীগ লালমনিরহাট এবং বিশেষ অতিথি হিসেবে রংপুর
বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক (শ্যামল), আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, হাতীবান্ধা উপজেলা শাখা ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. মশিউর রহমান।   এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ। হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
তার বক্তব্যে জনবান্ধব বাজেট প্রণয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন দেশে করোনাকালীন এ দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সে জন্য প্রয়োজন সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে মাসিক সমন্বয় সভা সফল করার আহ্বান জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!