
চকরিয়া প্রতিনিধি(কক্সবাজার): বীর মুক্তিযোদ্ধ গোলাম রব্বান এর মরদেহ আজ সকালে দেশে এসে পৌঁছছে। কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মরহুমের মরদেহ গ্রহন করেন। এসময় মরহুমের ছোট ভাই গোলাম রহমান, মরহুমের ছোট মেয়ের জামাই আরিফুল আলম শোভন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসব তথ্য জানিয়েছেন মরহুমের জামাতা, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও
মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব। তিনি জানান, তাঁর নামাজে জানাজা সোমবার এশার নামাজের পর চকরিয়ার ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। কবর দেয়া হবে বেতুয়া বাজার বায়তুল মামুর জামে মসজিদ কবরস্থানে। গোলাম রব্বান গত শুক্রবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের শারজার মোহাম্মদ বিন জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোলাম রব্বানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য