
মোঃ সাইফুল্লাহ,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ এরশাদুজ্জামান মিথুন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া গ্রামের নিজবাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত মোহাম্মদ এরশাদুজ্জামান মিথুন মহিনন্দ ভদ্রপাড়া গ্রামের মৃত ফজলুর হকের ছেলে। তিনি মহিনন্দ
ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সিনিয়র সহ- সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক। নিহতের চাচা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. রমজান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের বাড়িতে নতুন বাসা নির্মাণের কাজ চলছে। সোমবার (৭ জুন) দুপুরে একটি টিনসেড ঘরে মিথুন অবস্থান করছিল। এ সময় পল্লী বিদ্যুতের শক খেয়ে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (৮ জুন) জোহরের নামাজের পর নিজবাড়ির সামনে চানমাড়ি মোড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শুরূক সংবাদ ডট.কম’র নির্বাহী সম্পাদক মো. সাইফুল্লাহ (সাইফ) মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত