
নাটোর প্রতিনিধি: নাটোরে বালি ভর্তি ট্রাক্টর উল্টে নুর আলম (৪২) নামের ট্রাক্টর চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার লক্ষীপুর পশ্চিম পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম একই এলাকার মৃত আজগর আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানাযায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রাক্টর চালক নুর আলম বালি পরিবহনের জন্যে এলাকার বালি ব্যবসায়ী আক্কাস আলীর জমানো বালির স্টক হতে বালি বোঝাই করে। বালিবোঝাই শেষে ট্রাক্টর ঘোরাতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে তিনি বালি ভর্তি ট্রাক্টর নিচে চাপা পড়েন। পরে পার্শ্ববর্তী এলাকা থেকে দ্রুত একটি এক্সকাভেটর নিয়ে এসে বালি সরিয়ে উদ্ধার করতে দেরি হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান