
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি:বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় সান্তাহার পৌরসভার হলরুমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে লুৎফর রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সকলের সম্মতি ক্রমে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পুরাতন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক নতুন আহবায়কের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিকাশ চন্দ্র, রফিক, তুহিনসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ