
রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধিঃ পলাশ (৩০) বিগত ইং ১৯/০৩/২০২১ তারিখ রাত্রি অনুমান ০৮.০০ ঘটিকার পর হতে নিখোঁজ ছিলো। অতঃপর ইং ২০/০৩/২০২১ তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় ভিকটিম মৃত পলাশ এর মৃত দেহ চাটমোহর থানাধীন নিমাইচড়া ইউনিয়নস্থ সমাজ বাজারের দক্ষিণ পার্শ্বে সরকারী খালের তীরে কাদা মাটি দিয়ে ঢেকে রাখাবস্থায় উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার সংক্রান্তে চাটমোহর থানার মামলা নং-১৬, তারিখ-২০/০৩/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
মামলার ঘটনার পরে গ্রেফতারকৃত আসামী আনোয়ার ও মিঠু নিজেদেরকে জড়িয়ে পলাতক আসামী ১। মোঃ মোজাম্মেল হক (৪৮), পিতা-মৃত বাদশা প্রামানিক, ২। মোঃ আব্দুল আলীম (৩০), পিতা-মোঃ মিজানুর রহমান, ৩। মোঃ শাহাদৎ হোসেন (২৭), ৪। মোঃ শাহিন আলম (২৫), উভয় পিতা-মোঃ দিলবর প্রামানিক, সর্ব সাং-খন্দবাড়িয়া, থানা-চাটমোহর, জেলা-পাবনাদের নাম উল্লেখ করে
বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন। ঘটনার পর হতেই উপরোক্ত চার জন আসামী পলাতক ছিল বলে জানান। অদ্য ইং ০৮/০৬/২০২১ তারিখ চাটমোহর থানা এলাকায় সহ পার্শ্ববর্তী ভাঙ্গুড়া থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপরোক্ত চারজন আসামীদেরকে গ্রেফতার করেন।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী