প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২১, ৪:২২ পি.এম
পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার ঘটনার সাথে জড়িত ০৪ জন আসামী গ্রেফতার।

রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধিঃ পলাশ (৩০) বিগত ইং ১৯/০৩/২০২১ তারিখ রাত্রি অনুমান ০৮.০০ ঘটিকার পর হতে নিখোঁজ ছিলো। অতঃপর ইং ২০/০৩/২০২১ তারিখ বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় ভিকটিম মৃত পলাশ এর মৃত দেহ চাটমোহর থানাধীন নিমাইচড়া ইউনিয়নস্থ সমাজ বাজারের দক্ষিণ পার্শ্বে সরকারী খালের তীরে কাদা মাটি দিয়ে ঢেকে রাখাবস্থায় উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার সংক্রান্তে চাটমোহর থানার মামলা নং-১৬, তারিখ-২০/০৩/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
মামলার ঘটনার পরে গ্রেফতারকৃত আসামী আনোয়ার ও মিঠু নিজেদেরকে জড়িয়ে পলাতক আসামী ১। মোঃ মোজাম্মেল হক (৪৮), পিতা-মৃত বাদশা প্রামানিক, ২। মোঃ আব্দুল আলীম (৩০), পিতা-মোঃ মিজানুর রহমান, ৩। মোঃ শাহাদৎ হোসেন (২৭), ৪। মোঃ শাহিন আলম (২৫), উভয় পিতা-মোঃ দিলবর প্রামানিক, সর্ব সাং-খন্দবাড়িয়া, থানা-চাটমোহর, জেলা-পাবনাদের নাম উল্লেখ করে
বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন। ঘটনার পর হতেই উপরোক্ত চার জন আসামী পলাতক ছিল বলে জানান। অদ্য ইং ০৮/০৬/২০২১ তারিখ চাটমোহর থানা এলাকায় সহ পার্শ্ববর্তী ভাঙ্গুড়া থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপরোক্ত চারজন আসামীদেরকে গ্রেফতার করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.