
সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ব্যবসায়ীকে এ্যালকোহল জাতীয় হোমিও ঔষধ সহ গ্রেফতার করেছেন নবীনগর থানা পুলিশ। উপজেলার সলিমগঞ্জ বাজারে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করলে বাজারের আব্দুল ওয়াহাব দাখিল মাদ্রাসা মার্কেটের হোমিও গোডাউন থেকে ১০৮০ বোতল এ্যালকোহল জাতীয় হোমিও ঔষধ সহ নতুন মুক্তারামপুর গ্রামের মৃত সালাম ডাক্তারের ছেলে মাহবুব আলম সরকার (৩৯) কে গ্রেফতার করা হয়। এবিষয়ে নবীনগর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনূর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সলিমগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এ্যালকোহল জাতীয় হোমিও ঔষধ সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য