হোম » প্রধান সংবাদ » নবীনগর আহমেদ হাসপাতাল থেকে ওবায়েদ নামক দেড় মাসের শিশু চুরি!

নবীনগর আহমেদ হাসপাতাল থেকে ওবায়েদ নামক দেড় মাসের শিশু চুরি!

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের মিঠু মিয়ার সন্তান ওবায়েদ নামক দেড় মাসের এক ছেলে শিশু আহমেদ হাসপাতাল থেকে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, রবিবার (০৬/০৬) দুপুর ২ টায় সরকারী অনুদানের প্রলোভন দেখিয়ে ঐ শিশুর মা সাবিনা আক্তারকে জনৈক এক মহিলা বাড়ি থেকে পৌর শহরের  আহমেদ হাসপাতালে নিয়ে আসেন আলট্রা করানোর জন্য। এক পর্যায়ে আলট্রাসনোগ্রাফী করানোর খরচের টাকা রিসিপশনের জমা করে  চুরি হওয়া শিশুর মাকে আলট্রা রুমে পাঠায়। শিশুটির মা তাকে ঐ জনৈক মহিলার কোলে  আহমেদ হাসপাতালের রোগীদের অপেক্ষার

রুমে রেখে আলট্রা রুমে প্রবেশ করেন, আলট্রা শেষে বের হয়ে দেখেন তার ছেলে শিশু ও ঐ জনৈক মহিলা রেখে যাওয়া স্থানে নেই। ঘটনাটি সন্দেহজনক হলে সে হাও মাও করে কান্নাকাটি করে চিৎকার করে তার ছেলে শিশু চুরি হয়েছে বলে লোকজন জড়ো করতে থাকেন। আহমেদ হাসপাতালের রিসিপশনের থাকা আমির হোসেন বলেন,আমার কাছ থেকে সাবিনা আক্তার নামক এক মহিলা আলট্রা করার জন্য রশিদ কাটলে তার সাথে থাকা জনৈক মহিলা বিল পরিশোধ করে তাকে আলট্রা রুমে পাঠায় এবং তার বাচ্চা ঐ মহিলার কোলে নিয়ে হাসপাতালের টিনশেডে বসে থাকতে দেখি। পরোক্ষনে সাবিনা আক্তার আলট্রা শেষে বের হয়ে তার শিশুটি চুরি

হয়েছে বলে চিৎকার করতে থাকেন। এবিষয়ে শিশু ওবায়েদ এর মা সাবিনা আক্তার বলেন,গতকাল এক মহিলা আমার বাড়িতে গিয়ে বলেন যাদের বাচ্চার বয়স ৩ মাসের কম তাদের সরকারের পক্ষ থেকে সেমাই, চিনি,কাপড় চোপড় দেয়া হবে তার জন্য আহমেদ হাসপাতালে গিয়ে কার্ড করতে হবে মর্মে আজ আমাকে ফোন করে দুপুরে আসতে বলায় আমি আহমেদ হাসপাতাল আসি। সে আমাকে আলট্রা করানোর কথা বলে আমার বাচ্চাকে তার কাছে রেখে আলট্রা রুমে পাঠায়।আলট্রা শেষে এসে দেখি ঐ মহিলা আমার সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসা নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, আমরা খবর

পেয়ে ঘটনাস্থলে এসে চুরি হওয়া শিশুর মা সাবিনা আক্তারের সাথে কথা বলেছি,আহমেদ হাসপাতালের সিসি ফুটেছে দেখা গেছে একজন মহিলা একটি শিশুকে কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে প্রস্থান করেছে ,চুরি হওয়া ঘটনা সত্য।শিশুটিকে উদ্ধারের জন্য উপজেলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছি, মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!