
মোস্তাফিজুর: নাটোরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদ। সোমবার (৩১ মে) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়। আর বর্তমান জেলা প্রশাসক মো. শাহরিয়াজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে বদলি করা হয়েছে। এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ করা হলো। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে নাটোরসহ ১২টি জেলায় নতুন ডিসির বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর