প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ১২:৫৮ পি.এম
নাটোরে নতুন জেলা প্রশাসক শামীম আহম্মেদ

মোস্তাফিজুর: নাটোরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদ। সোমবার (৩১ মে) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়। আর বর্তমান জেলা প্রশাসক মো. শাহরিয়াজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে বদলি করা হয়েছে। এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ করা হলো। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে নাটোরসহ ১২টি জেলায় নতুন ডিসির বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.