
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ স্বাস্থ্যবিধি মেনে অতি দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে বৃষ্টিতে ভিজে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে)৪ টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ নাগরিক সমাবেশ ও গণস্বাক্ষর গ্রকণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থী রিসা হায়দারের নেতৃত্বে বক্তব্য রাখেন ইভানা জামান খান ঐশী,নওরীন নুসরাত,তাওহিদা ইসলাম স্বপ্নীল,ইফতি হাসান,ফাতেমা রহমান বীথী
প্রমুখ। এসময় শিক্ষার্থীরা বলেন, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে আর কত দিন বসে থাকব। অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন উপস্থিত শিক্ষার্থীরা।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত