
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণেকালে পুলিশি বাধার সম্মুখীন হয়েছে বিএনপির নেতা-কর্মীরা। রোববার সকালে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কর্মসুচীর আয়োজনে খাবার বিতরণের সময় কর্মসূচীতে বাঁধা প্রদান করে পুলিশ। এসময়
পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে টাঙ্গাইল ক্লাবের ভিতরে খাবার বিতরণ সম্পন্ন করে বিএনপির নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু,জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, মহিলাদলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ
করিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন সহ নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে। উল্লেখ্য ১৯৮১ সালের এই দিনে রাষ্ট্রবিরোধী একটি দলের প্রোরোচনায় বিপথগামী উশৃংখল কিছু সেনা সদস্যের বুলেটের আঘাতে নিহত হন তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান