
মো: রফিক উদ্দিন লিটন,ঈদগাঁও: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে চোরাই গরুসহ চুরি সিন্ডিকেটের ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে একজন পলাতক রয়েছে। শুক্রবার (২৮ মে) কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে এঘটনা ঘটে। এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-১২। তারিখ-২৮ মে। মামলার বাদী জালালাবাদ মাছুয়া পাড়া এলাকার বাসিন্দা মৃত অশ্বিনী দাসের পুত্র মন্টু দাস। আটককৃতরা হচ্ছে জালালাবাদ সওদাগর পাড়া এলাকার রমজান আলীর পুত্র আব্দুর রহিম
(২৫), ছাতি পাড়া এলাকার মাহবুব আলমের পুত্র শাহিন (২৪), ঈদগাঁও জাগির পাড়া এলাকার ফিরোজ আহমদের পুত্র রুহুল আমিন (২৪)। তৎমধ্যে পলাতক রয়েছে বঙ্কিম বাজারের মোস্তাক আহমদ মিস্ত্রীর পুত্র মোঃ জিহাদ প্রকাশ কালু (২২)। মামলার বাদী ও গরুর মালিক মন্টু দাস জানান, উদ্ধারকৃত গরুটির আনুমানিক মূল্য ৩৫ থেকে ৪০ হাজার টাকা। গরুটি উদ্ধার করা হয়েছে রামু থানা এলাকা থেকে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হালিম বলেন, সিন্ডিকেটের পলাতক সদস্য ও অপরাপরদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য