
নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জুয়া খেলার অপরাধে ৫ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন, বাগাতিপাড়ার হাটদোল খামারপাড়া এলাকার মৃত তহসেন আলীর ছেলে মধু প্রমানিক (৪৫), মৃত আতাউর রহমান এর ছেলে আইয়ুব আলী (৩৩), মৃত রাজাত প্রমাণিক এর ছেলে ফরিদুল প্রমানিক (৪৫), নাটোর সদর উপজেলার তেঘড়িয়া গ্রামের নাজের আলী প্রমাণিক এর ছেলে মানু প্রমাণিক (৩৮) ও শহিদুল ইসলাম এর ছেলে শাখাওয়াত হোসেন (৩৫)। সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ কর্তৃক
এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল (২৮ মে) শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে কোম্পানী কমান্ডার মির্জা সালাহ্ধসঢ়;উদ্দিন এর নেতৃত্বে নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন হাটদোল খামারপাড়া গ্রামের মৃত তহসেন আলীর ছেলে মধু প্রমাণিক এর বাড়ীতে একটি অভিযান পরিচালনা করে ১ সেট তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২৩৪০ টাকাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জুয়া খেলছিলো বলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার বাগাতিপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে