হোম » প্রধান সংবাদ » বগুড়ায় মাদরাসা কক্ষে মিলল নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ !!

বগুড়ায় মাদরাসা কক্ষে মিলল নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে মাদরাসাকক্ষে ঢুকে জয়নাল আবেদীন (৬৫) নামে এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭-শে মে) দিবাগত রাতে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ওই গ্রামের মৃত মীর বক্সের ছেলে। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রিজভী আহমেদ ফারুক বলেন, জয়নাল আবেদীনের ছেলে আবু কাশেম মূলত মাদরাসার নিয়োগপ্রাপ্ত নৈশপ্রহরী। সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম শারীরিকভাবে অসুস্থ হওয়ায় দুইজনে মিলে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সেটি বলা যাচ্ছে না।
নিহতের ছেলে আবুল কাশেম বলেন, বাবা ভোর সাড়ে ৫টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরতেন। ৭টার পরও না ফেরায় মাদরাসায় এসে স্থানীয় দুই ব্যক্তির সহায়তায় মূল ফটক খুলে ভিতরে যাই। মাদরাসার একটি কক্ষে বাবার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখি। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে। এর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!