
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে বিরোধে অধ্যক্ষকে মারপিট করার ঘটনায় আব্দুল বাছেদ (৩৮) নামে এক সহকারি শিক্ষককে আটক করেছে পুলিশ। জানা গেছে, গত ১৪ এপ্রিল উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার এডহক কমিটি গঠন করা হয়। এ এডহক কমিটির সভাপতি করা হয় নন্দনবাড়ি গ্রামের নাজমুস সায়াদতকে। ওই পদে প্রার্থী ছিলেন ভূস্কুর গ্রামের তারেক হোসেন। সে সভাপতি হতে না পেরে অধ্যক্ষ
মোশারফ হোসেনের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে। এ বিরোধের জের ধরে বুধবার ২৬ মে বেলা আনুমানিক আড়াইটার সময় তারেক হোসেন ও তার ভাই রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বাছেদ দলবল নিয়ে অধ্যক্ষ মোশারফ হোসেনকে মারপিট করে। এ ঘটনার খবর পেয়ে থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে আব্দুল বাছেদকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য