
মোঃ মমিন হোসেন : টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন বাঘুটিয়া’য় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধাম বুধবার ২৬ মে রাত ১০ ঘটিকার সময় শুভ উদ্বোধন করা হয়েছে।
কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরিমোহন পালের সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল ইউনিট লালন গবেষক ও সম্বয়ক সরদার হীরক রাজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহ আলম, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা, প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ সহ স্থানীয় এবং দূর-দূরান্ত হতে আগত বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধু সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২