হোম » প্রধান সংবাদ » জামালপুরের তিতপল্লা ইউনিয়নে হতদরিদ্র সুবিধাভোগী পরিবারের মাঝে ছাগল বিতরণ

জামালপুরের তিতপল্লা ইউনিয়নে হতদরিদ্র সুবিধাভোগী পরিবারের মাঝে ছাগল বিতরণ

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে হতদরিদ্র ৫০টি সুবিধাভোগী পরিবারের সদস্যদের মাঝে ব্ল্যাকবেঙ্গল জাতের ১’শ টি ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে তিতপল্লাহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণের আয়োজন করেন জামালপুর ওয়ার্ল্ড ভিশন। তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিমের সভাপতিত্বে ও ইউপি সচিব রফিকুল ইসলামের সঞ্চালনায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন ও বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি। অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন জামালপুর ওয়াল্ড ভিশনের কৃষি বিশেষজ্ঞ জহুরুল হক, জামালপুর সদর উপজেলা সমন্বয়কারী হাফিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা রেখা খাতুন প্রমুখ। এসময় তিতপল্লা ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রীত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ তিতপল্লা ইউনিয়নের ৫০টি পরিবারকে জনপ্রতি দুটি করে মোট ১’শ টি ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগল তুলে দেন। জামালপুর ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলায় সুবিধাভোগী হতদরিদ্র পরিবারের আরও ১ হাজার সদস্যকে ২ হাজার ছাগল বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে ২টি করে ছাগল দেয়া হবে। যার বাজার মূল্য ৮ হাজার দুইশত টাকা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!