
আওয়াজ অনলঅইন : সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত যুদ্ধবিমান আনতে যাচ্ছে তুরস্ক। ২০২৩ সালের মধ্যেই এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধবিমান আকাশে উড্ডয়নের পরিকল্পনা করছে দেশটি।
সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর বরাতে জানা যায়, তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) পার্লামেন্টারি গ্রুপ বৈঠকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, তুরস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যুদ্ধবিমান বা মানববিহীন যান (ইউএভি) উদ্ভাবনের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া গেছে এতে আমাদের যুদ্ধকৌশল নতুন দিকে মোড় নিবে।
এদিকে ২০২৩ সাল নাগাদ ঘরোয়াভাবে নির্মিত মানববিহীন যুদ্ধবিমানের প্রথম উড্ডয়ন করানো হবে আশা প্রকাশ করেন তুর্কিশ ড্রোন ম্যাগনেট বিয়াখারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিলকুক।
তার ভাষ্যমতে, এই প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়াকে লোকসান হিসেবে দেখা হলেও শেষ পর্যন্ত তা ঘরোয়া প্রতিরক্ষা শিল্পের জন্য ভালো ফল নিয়ে আসবে। তুরস্ক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্যই না, বিদেশে রফতানিও করার পরিকল্পনাও করছে তারা।
/এইচ.

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন