
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আব্দুর রহিম(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দির্ঘদিন থেকে পলাতক ছিলেন,বুধবার(২৬ মে) দুপুরে বিঙ্গ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।নন্দীগ্রাম থানার এসআই রেজাউল ইসলাম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ২০১৮ সালের ডাকাতি মামলা রয়েছে। সে নন্দীগ্রাম পশ্চিম পাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া