প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২১, ১২:০২ এ.এম
জুয়া খেলার অপরাধে ইউপি সদস্য রাজাসহ ৮জন ডিবির হাতে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: সাইদুল ইসলাম রাজাসহ ৮জনকে জুয়া খেলার অপরাধে ডিবি পুলিশ আটক করেছে। মঙ্গলবার সন্ধায় চুনিয়াহাটি গ্রামের বেতখেত থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে টাকা ও জুয়া খেলার ব্যবহিত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- সয়দাবাদ ইউনিয়নের জারিলা গ্রামের মুনসুর খানের ছেলে ইউপি সদস্য মো: সাইদুল ইসলাম রাজা,
মহনপুরের সাহবুদ্দিন সেখের ছেলে মো: ফরিদুল সেখ, সদরের কান্দাপাড়া গ্রামের মৃত সাকুল্লা মন্ডলের ছেলে বেলাল হোসেন, হাটশারুটিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, বড়চাকী গ্রামের মো: বাহারান সেখের ছেলে মো: হাসু সেখ, বাঐতারা গ্রামের সোহরাফ ব্যাপারীর ছেলে জাহাঙ্গীর আলম, রাজাপুরের আহসান আলীর ছেলে রেজাউল করিম ও ওজেদ আলীর ছেলে ইসমাইল হোসেন। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: মানিকুল ইসলাম জানান,জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.