
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : সোমবার ১৭ মে দুপুরের দিকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের জন্য আজ থেকে খুলে দেয়া হয়েছে দর্শনা চেকপোস্ট। বাংলাদেশি নাগরিকগন ভারতে নিয়োজিত বাংলাদেশী হাই কমিশনের মাধ্যমে দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম দর্শনা চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম ভারত থেকে আগত বাংলাদেশী নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে দর্শনা বন্দরে মোতায়েনকৃত পুলিশ, বর্ডারগাড, ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমস সদস্যদের পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লোভস্, স্যানিটাইজার ও প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ সার্বক্ষণিক সতর্কবস্থায় দায়িত্ব পালনসহ বিভিন্ন ধরণের দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহ, দর্শনা কাস্টমস অফিসার সাফায়েত হোসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল সহ জেলা কর্মকর্তা গন ও সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা