
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের কমলপুর পূর্ব পাড়ার গাছতলা ঘাটে বাবার সঙ্গে অভিমান করে সাইফ (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ ১৭ মে সোমবার সকালে এই আত্মহত্যার ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে ঘরে না ফেরার কারনে পিতা বাবুল মিয়া সাইফ আজ সকালে তাকে শাসনের দৃষ্টিতে গালমন্দ করে। এই অভিমানে সকালে এক পর্যায়ে নিজ ঘরে ঢুকে দরজা-জানালা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় বোনের ওড়না পেচিঁয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় ঘরের চালা খোলে ভিতরে ঢুকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন, সাইফ বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার