হোম » প্রধান সংবাদ » আলফাডাঙ্গায় শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তান দিবস পালিত

আলফাডাঙ্গায় শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তান দিবস পালিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৭ মে) সকাল ৯টায় উপজেলা কৃষকলীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্নার নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ নেতা মনিরুজ্জামান মনির, হুমায়ুন কবির, ছিদ্দিক শেখ, আজিম মিয়া, ওবায়দুর রহমান, শেখ আফসার উদ্দিন ও ইয়াছিন আরাফাত প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৮১ সালের এদিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। সেদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান। পরবর্তী সময়ে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরেই তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!