
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার পক্ষ থেকে দেশ-বিদেশের সকল’কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি, ও বগুড়া ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক” ।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ধনী, গরীব, ধর্ম বর্ণ গোত্র, সকল ভেদাভেদ ভুলে এক সাথে উদযাপন করবে ইসলাম ধর্মের সবচাইতে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এবারের ঈদের আনন্দ অন্য সব সময়ের চেয়ে ভিন্নতর। তাই সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের প্রতিটি আদেশ নিষেধ মেনে আমরা সকলেই এবারের পবিত্র ঈদু-উল-ফিতর উদযাপন করবো।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই বিশ্ববাসী এ মহামারী থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে ঈদের খুশি পূণর্তা দান করুন এই দোয়া করি। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য