
অনন্ত সরকার,নেত্রকোনা: নেত্রকোনার মদনপুর কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্টুরেন্ট তৈরির প্রকল্প গ্রহনের প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা।
বুধবার (১২মে) রাত সাড়ে সাতটার দিকে শাহ সুলতান (রাঃ) ডিগ্রী কলেজে সংগঠনটির কলেজ সংসদের নেতৃবৃন্দ এ কর্মসূচির আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি আজিজুর রহমান সায়েম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, কোষাধ্যক্ষ মেহেদি হাসান শিশির, প্রচার সম্পাদ, রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্টুরেন্ট বলানোর সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন চচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ নিধনসহ সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশবান্ধব গাছ কেটে ক্যান্টিন ও রেস্টুরেন্ট বানানোর যে পায়তারা চলছে তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন দেশের সবাইকে এই বৃক্ষ নিধনের মহা উৎসবের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবার নিজ নিজ জায়গা থেকে বৃক্ষ রোপণ করে সবুজ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলতে হবে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চোরাই মাল কেনাবেচা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন