
এম.আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ “চলবো মোরা এক সাথে, জয় করব মানবতাকে” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়ন মিরারচর গ্রামের রেমিট্যান্স ফাইটার্স অফ মিরারচর” নামক প্রবাসী সংগঠনের উদ্যোগে ওই এলাকার খেটে খাওয়া দিনমজুর, কর্মহীন, শ্রমজীবী অসহায় মানুষের ঘরে ঈদ উপহার পৌঁছে দেয়। তবে ঈদ উপহার পাওয়া মানুষ পরিচয় গোপন রাখা হয়েছে। আজ সোমবার রাতে মিরারচর এলাকার যুবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হতদরিদ্র,গরীব অসহায় ১২০ পরিবারে রাতের আঁধারে ঈদ উপহার পৌঁছে দেন তারা।
প্রতিটি ঈদ উপহার প্যাকেটে ৩ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি পেয়াজ, ১কেজি চিনি, ২কেজি আলু, ৫০০ গ্রাম সেমাই ও ৫০০গ্রাম সয়াবিন তেল দেয়া হয়। “রেমিট্যান্স ফাইটার্স অফ মিরারচর” সংগঠনের প্রবাসী কয়েক জন জানান, এমন সামাজিক কাজে সর্বদায় নিয়োজিত থাকতে চায় তারা। প্রবাসে তারস অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করেও সেই অর্থের সামান্য একটা অংশ এলাকার গরীব, দুঃখী ও অসহায় মানুষকে দিয়ে সহযোগীতা করতে পেরে নিজেদের গর্ববোধ ও আনন্দিত হচ্ছে। সামাজিক কাজে সর্বদায় তারা নিয়োজিত থাকতে চায়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য