হোম » প্রধান সংবাদ » চাটখিলে ছুয়ানি মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ১ম বর্ষপূতি পালিত 

চাটখিলে ছুয়ানি মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ১ম বর্ষপূতি পালিত 

মনির হোসেন (চাটখিল প্রতিনিধি):  নোয়াখালীর চাটখিলে সেচ্ছাসেবী সংগঠন ছুুয়ানী মার্কেট ব্লাড ডোনার ক্লাবের ১ম বর্ষপূর্তি ও স্বেচ্ছায় ৩শ ব্যাগ রক্তদান সম্পূর্ণ উপলক্ষে ইফতারি ও দোয়ার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের শুরুতে সংগঠনিক আলোচনার পরে ২ বছর মেয়াদী নতুন কমিটি করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান কামরুল ইসলাম মাছুম,সভাপতি রিপন চন্দ্র বর্ধন, সাধারণ সম্পাদক আল ফয়সাল মিঠু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সাবেক মেয়র মোহাম্মদ উল্ল্যহ পাটোয়ারী,বর্তমান কাউন্সিলর মুজিবুর রহমান নান্টু সহ অারও অনেকে। অতিথিরা সংগঠনের স্থায়ী কার্যালয়ের পাকা ঘরও সবসময় সংগঠনের পাশে থেকে জনগনের সেবার করার প্রতিশ্রুতি দেন।
 এই সময় সংগঠনের বছর ব্যাপি কার্যক্রমে বর্ণনা তুলে ধরেন সভাপতি রিপন চন্দ্র বর্ধন। এছাড়া ভবিষৎ এ সংগঠনের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানান। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ারর মধ্য দিয়ে সংগঠনটির ১ম বর্ষ পূর্তি শেষ হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!