
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মোখলেছুর রহমান (৬০) নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করে তার অটো ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ মে) বেলা ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্লারপার গ্রামের পার্শ্বে পাটক্ষেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত মোখলেছুর রহমান শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের মৃত আলিমুদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
জানা যায়, মোখলেছুর রহমান রবিবার (২ মে) বিকেল ৪টার দিকে তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি বাড়িতে ফেরেননি। সোমবার (৩ মে) বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া যায়। ময়দানহাটা ইউপি চেয়ারম্যান এসএম রুপম বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার অটো ভ্যানটির সন্ধান পাওয়া যায়নি। মনে করা হচ্ছে ছিনতাই এ বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে।।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২