
শাহজাহান সিরাজ : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা পুর্ব খামার দশলিয়া এলাকার মিঠু মহুরী গংদের জুলুম নির্যাতন ও সন্ত্রাসী তান্ডবে আতংকিত হয়ে হার্ড এ্যাটার্ক করা এবং এ্যাম্বুলেন্স ঢুকতে বাধা দেয়ায় সামছুল হক সরকার (৮৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। জানাগেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জনৈক মিঠু মহুরী, আ: খালেক,
আ: মালেক, রব্বানী, সুজন, আলমগীর গংদের সাথে নিহত সামছুল হক সরকারের বিরোধ চলে আসছিল। কিন্তু বিজ্ঞ আদালত কর্তৃক প্রায় ৪ একর জমির চুড়ান্ত ডিক্রী পাওয়ায় উক্ত আদালত লাল নিশানা গেড়ে সামছুল হক সরকারকে জমির দখল বুঝে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আদালতের কর্মকর্তা কর্মচারীগণ চলে যাবার পর পরই আবারো গায়ের জোরে সেই লাল নিশানা উপরে ফেলে জমি অবৈধভাবেদখল করে নেন ঐ মিঠু মহুরী গংরা।এসব বিষয়ে একাধিকবার থানা পুলিশ, বিচার শালীস হয়। কিন্তু মিঠু মহুরী গংরা সম্পূর্ণ
গায়ের জোরে এবং লাঠির প্রভাব খাটিয়ে এক তরফাভাবে উক্ত সামছুল হক সরকার ও তার পরিবারকে কোনঠাসা করে জমি দখল, রাস্তা দখলসহ নানাবিধ জুলুম নির্যাতন চালিয়ে আসত বলে অভিযোগ করেন সামছুল হক সরকারের স্বজনরা। এরই জের ধরে গত ২ মে রবিবার উক্ত মিঠু মহুরী গংরা হাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সামছুল হক সরকারের বাড়ির উঠানে গিয়ে একটি মেশিন ভেঙ্গে
ফেলে। এরপর বসতবাড়ির ঘরের জানালা ভাংচুর করে, টিনের ঘিরায় এলোপাথারীভাবে আঘাত করে। জমির কাটা ধান নিয়ে যায়।
এসময় মিঠু মহুরী গংদের সন্ত্রাসী তান্ডব লীলায় আতংকিত হয়ে হার্ডএ্যার্টাক করেন উক্ত সামছুল হক সরকার। এরপর তার স্বজনরা এ্যাম্বুলেন্সকে খবর দিলে বাড়ীর পথে এম্বুলেন্স ঢুকতে বাঁধা দেয় ঐ মিঠু মহুরী গংরা। পরে বিকল্প ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান সামছুল হক সরকার। আজ (৩মে) বেলা সাড়ে ১১টায় সামছুল হকের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় সামছুল হক সরকারের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে। অপরদিকে অভিযুক্ত মিঠু মহুরী গংদের সাথে যোগাযোগ করলে তারা কেউই কথা বলতে রাজী হয়নি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২