
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন আব্দুল কসাই নামের এক মাংস বিক্রেতা। সোমবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের নিকট টাকা তুলে দেন সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামের মৃত এরফান আলীর ছেলে আব্দুল কসাই। এ সময় তার ভাই সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ সময় মাংস বিক্রেতা আব্দুল কসাই বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আমার দীর্ঘ ১ বছর ধরে ১শ’ থেকে ৫শ’ করে জমানো ২০ হাজার টাকা আজ জেলা প্রশাসকের হাতে প্রদান করা হয়েছে। এই ক্ষুদ্র টাকায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষদের কিছুটা উপকার হলেই আমার এই অনুদান সার্থক হবে।
এ সময় করোনা করোনা পরিস্থিতি মোকাবেলায় স্ব স্ব উদ্যোগে সমাজপতিসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এই মাংস বিক্রেতা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ মাংস বিক্রেতা আব্দুল কসাইয়ের প্রশংসা করে বলেন, বৈশ্বিক করোনা মহামারি থেকে অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে আব্দুল কসাইয়ের মতো সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই করোনায় অসহায় ও দুস্থরা কিছুটা হলেও উপকৃত হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী