
শেরপুর প্রতিনিধিঃ দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের রাজপথের সাহসী যুবদের মুখে হাঁসি ফুটেছে। পেয়েছেন নূতন কমিটির অনুমোদন। এতে খুবই খুশি শেরপুর উপজেলা যুবদল। ২৮ এপ্রিল রাতে কেন্দ্রীয় যুব দলের দপ্তর সম্পাদক কামারুজ্জামান দুলালের স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শেরপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর অনুমোদিত কমিটির শেরপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক হলেন পারভেজ আহাম্মদ। নব গঠিত কমিটির আহ্বায়ক পারভেজ আহাম্মদ বলেন, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত করায়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ভাই সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি
ধন্যবাদ জানায়, শেরপুর জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম আতা, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হযয়ত আলী কে। তিনি আরও বলেন, আমি সাহসী যুবকদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল শেরপুর সদর উপজেলা শাখা কে আরও বেগবান করব ও নিরলস ভাবে দলের নেতাকর্মীদের সাথে থাকব ইনশাআল্লাহ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য