
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মো: ফজলুল হক মিঠু (৩০)সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা যায়,(২৭ এপ্রিল)মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টায় মোটরসাইকেলযোগে তাঁর কর্মস্থল নরসিংদী যাবার পথে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির পাশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত মিঠু কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের মো: জমসের আলীর ছেলে। তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা: তৌহিদুল ইসলাম ও মাভাবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক জানানো হয়।মৃত্যুকালে ফজলুল হক মিঠু মা-বাবা, এক ভাই, এক বোন, স্ত্রী, কন্যা সন্তানসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা