
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল)
সকালে পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নিজ বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজন ৫
বছরের ছেলে ও একজন ৪ বছরের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলো
পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে হামজেলা (৫) ও আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মনি (৪)। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সকালে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান